মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় গৃহবধূ দীপা আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার দাবিতে পরিবারে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা (পালপাড়া) গ্রামে গৃহবধূ দীপা রানী পালের (২২) আলোচিত  রহস্যজনক আত্মহত্যার ঘটনায় ১৩ দিন পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে মৈশালা পালপাড়া নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দীপার পরিবার তার মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে দীপার পরিবার দাবি করে, ঘটনার আগের দিন রাতে দীপাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেয়া হয় এবং রাতে তার সঙ্গে অমানবিক কিছু করা হয়। যার প্রেক্ষিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।


সংবাদ সম্মেলনে দীপার স্বামী সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পাল বলেন, “১১ জুন রাতে আমার স্ত্রী বাড়ির সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়। পরে রাত আনুমানিক ১ টার সময় আমার মোবাইলে একজন কল দিয়ে বাড়ির বাইরে আসতে বলে। আমি বাড়ির বাইরে বের না হয়ে ফোনেই তাদের সাথে কথা বলতে চাই। কিন্তু তারা ফোনে কোন কথা না বলে ফোন কেটে দেয়। পরদিন (১২ জুন) সকালে পার্শ্ববর্তী মৈত্রডাঙ্গী এলাকার  তিন যুবক শাহাদত ওরফে সাহাই, সালাম ও মাসুদ তাকে ফেরত নিয়ে আসে। এসময় তারা বলেন, আমার স্ত্রী রেল স্টেশনে বসেছিল তারা দেখতে পেয়ে নিয়ে আসে। ফেরার পর তার শরীর স্বাভাবিক  ছিল না এবং সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। হাতের শাঁখা, কানের দুল ও সিঁথিতে সিঁদুর ছিল না। এর কিছুক্ষণ পরেই সে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার বিবরণে আমার স্ত্রী মৃত্যুর আগে জানিয়েছিল রাতে কয়েকজন তাকে কালুখালী একটি বাড়িতে নিয়ে যায় এবং তার প্রতি জোর জবরদস্তি চালায়। তারা তার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নেয়। তার কথাতে বোঝা গিয়েছিল ওই রাতে ওরা তার সঙ্গে খারাপ (শারীরিক) সম্পর্ক করেছে। বিধায় ফিরে এসে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এ ঘটনায় আমার শ্বশুর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।"
তিনি আরও বলেন, ‘সাগর খান’ নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে তার স্ত্রী'র নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যাদের কারণে সে আত্মহত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দীপার পরিবার।”

এসময় দীপার শাশুড়ি বলেন, আমার বৌমার সাথে আমার কোন দ্বন্দ্ব ছিলো না। আমরা মিলেমিশেই একসাথে সংসার করে আসছিলাম। যাদের কারণে আমার পরিবার তছনছ হয়ে গেল, আমার দুই নাতী ছেলে এতিম হলো আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্য স্বজনরাও উপস্থিত ছিলেন। তাঁরা দাবি করেন, একজন মা কীভাবে দুই শিশুসন্তান রেখে এমন সিদ্ধান্ত নিতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোন কারণ রয়েছে। পুলিশের কাছে আমাদের দাবি প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় জড়িত আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।"

উল্লেখ্য, গত ১১ জুন রাতে দীপা রানী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন এবং ১২ জুন সকালে তিন যুবক তাকে বাড়িতে পৌঁছে দেন। পরে তিনি ঘরে ঘুমাতে যান এবং সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

1

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

2

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

3

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

4

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

5

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

6

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

7

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

8

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

9

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

10

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

11

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী রক্ষিত বাড়ির ২৯০ তম দুর্গা পূজা

12

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

13

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

14

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

15

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

16

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

17

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

18

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

19

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

20