জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

 মোহাম্মদ আবু মুছা 

 পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী ‘ক’ সার্কেলের পৃথক অভিযানে দুটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে পুরাতন হাসপাতাল রোডে হারুন-অর-রশিদের ভাড়াটিয়া মোঃ হেলাল চৌকিদার (৪২)-এর ভাড়াকৃত পশ্চিম ভিটির এক কক্ষবিশিষ্ট সেমিপাকা দোতলা বসতঘরে তল্লাশি চালানো হয়। বসতঘরের প্রবেশ কক্ষের দক্ষিণ পাশে খাটের নিচে মেঝেতে রাখা একটি পলিথিন প্যাকেট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযানে পটুয়াখালী সদর থানাধীন পৌর ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল রোডের মুক্তির মোড়স্থ আনোয়ার হোটেলের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ শাজাহান গাজী (৬০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ হেলাল চৌকিদার (৪২), পিতা: মৃত জবেদ আলী চৌকিদার এবং মোঃ শাজাহান গাজী (৬০), পিতা: মৃত আমিন গাজী।
উভয়ের বাড়ি পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড এলাকায়।
ডিএনসি ‘ক’ সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ হেলাল চৌকিদারের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউশন দাখিল করেন উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

1

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

2

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

3

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

4

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

5

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

7

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

8

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

9

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

10

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

11

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

12

লাউয়াছড়া জাতীয় উদ্যান

13

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

14

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

15

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

16

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

17

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

18

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

19

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

20