প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 12, 2026 ইং
পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

মোহাম্মদ আবু মুছা
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী ‘ক’ সার্কেলের পৃথক অভিযানে দুটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে পুরাতন হাসপাতাল রোডে হারুন-অর-রশিদের ভাড়াটিয়া মোঃ হেলাল চৌকিদার (৪২)-এর ভাড়াকৃত পশ্চিম ভিটির এক কক্ষবিশিষ্ট সেমিপাকা দোতলা বসতঘরে তল্লাশি চালানো হয়। বসতঘরের প্রবেশ কক্ষের দক্ষিণ পাশে খাটের নিচে মেঝেতে রাখা একটি পলিথিন প্যাকেট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অপর অভিযানে পটুয়াখালী সদর থানাধীন পৌর ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল রোডের মুক্তির মোড়স্থ আনোয়ার হোটেলের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ শাজাহান গাজী (৬০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ হেলাল চৌকিদার (৪২), পিতা: মৃত জবেদ আলী চৌকিদার এবং মোঃ শাজাহান গাজী (৬০), পিতা: মৃত আমিন গাজী।উভয়ের বাড়ি পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড এলাকায়।ডিএনসি ‘ক’ সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ হেলাল চৌকিদারের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউশন দাখিল করেন উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।