রূপক মুখার্জি
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে পুকুরে ডুবে দু'জন শিক্ষার্থীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে  ডুবে দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
নিহত শিশুরা হলো বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (৯) ও  আল-আমীন ফকিরের মেয়ে মীম (৯)। তারা দু’জনেই স্থানীয় একটি মহিলা মাদরাসার পড়াশোনা করে। 
বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বেদভিটা গ্রামে একটি নতুন খনন করা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দু'জন শিক্ষার্থী পরিবারের সদস্যদের না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে তাদের পরিবারের সদস্যরা 
একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির অদূরে বিল পাড়ের নতুন পুকুরে অনুসন্ধান চালিয়ে ওই দু'জন শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রানী বেগম পুকুরের পানিতে ডুবে দু'জন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

1

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

2

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

3

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

4

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

5

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

6

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

7

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

8

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

9

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

10

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

12

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

13

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

14

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

15

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

16

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

17

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

18

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

19

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

20