কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্বরণে নড়াইলে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এছাড়া কারবালা চত্বরে মাতম ও আলোচনা অনুষ্ঠিত হয়।
রবিবার (৬) জুলাই বিকাল ৩ টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে এ উপলক্ষে একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নানা বয়সী মানুষ কালো পোশাক পরে কারবালা’র মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে, হায় হোসেন, হায় হোসেন, মাতম ও বুক চাপড়ে মাতম করতে থাকে।
তাজিয়া মিছিল শেষে কাশিয়াড়া কারবালার মাঠে স্মরণ সভায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনাসহ আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মাওলানা ইয়ানূর হোসেন, সৈয়দ মাহবুব আলী জায়দী, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আজগর আলী প্রমুখ। 
আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০তারিখকে বলা হয় ‘আশুরা’। হিজরি ৬১সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সঙ্গী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (আঃ)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (আঃ) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বক্তারা. ইয়াজিদ ও তার দোসরদের এহেন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সঠিক ইসলাম ধর্মের আলোকে জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

1

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

2

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

3

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

4

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

5

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

6

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

7

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

8

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

9

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

10

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

11

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

12

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

13

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

14

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

15

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

16

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

17

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

18

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

19

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

20