জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ -১ আসনের  বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী  মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী  ফরিদা বেগম।
 (১১ নভেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়ামতপুর উপজেলার ৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়নের পাড়া মহল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ফরিদা বেগম।

গণসংযোগ কালে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম বলেন,বিএনপি গণমানুষের দল, আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সকলে বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন,  ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। পাড়া মহল্লার নারীদের মাঝে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে  কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

1

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

2

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

3

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

4

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

5

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

6

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

7

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

8

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

9

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

10

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

11

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

12

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

13

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

14

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

15

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

16

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

17

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

18

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

19

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

20