প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম।
(১১ নভেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়ামতপুর উপজেলার ৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়নের পাড়া মহল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ফরিদা বেগম।
গণসংযোগ কালে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম বলেন,বিএনপি গণমানুষের দল, আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সকলে বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। পাড়া মহল্লার নারীদের মাঝে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।