জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্কেট ভবনটি মাদক সেবীদের আস্তানা

মোঃ শাহিনূর ইসলাম 
দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত ) এর আওতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের ঘাগপাড়া বাজারে চারতলা বিশিষ্ট দোতলা মার্কেট ভবন  আড়াইকোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন সরকারী মার্কেট ভবনটি মাদকসেবীদের আস্তানা ও বাথরুমে  পরিণত হয়েছে। 
মার্কেট ভবন নির্মাণের চার বছর অতিবাহিত হলেও ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়নি জানান বাজার কমিটি।   
এলাকাবাসী সূত্রে জানাগেছে ঘাকপাড়া বাজারের প্রধান রাস্তা থেকে মার্কেট ভবনে যাওয়ার রাস্তাটির দুই ধারে হাফ বিল্ডিং ঘর করায় সংকুচিত হয়ে যাওয়ায় চলাচলের রাস্তাটি বন্ধ হয়েগেছে । 
এছাড়াও মার্কেট ভবনের সামনে পশ্চিম পাশ্বে মালিকানাধীন পুকুর থাকায় মার্কেট ভবনে যাওয়ার রাস্তা নেই। 
 সরেজমিনে গিয়ে দেখাযায় ঘাগপাড়া বাজারে নির্মিত মার্কেট ভবনটির রুম গুলোতে বাথরুমে  পরিণত হয়েছে মার্কেট হিসেবে ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। শার্টার গুলো এলো মেলো অবস্থায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এক হাজার লিটার দুটি পানি ট্যাংকি সংযোগ বিহীন পড়ে থাকতে দেখাগেছে । বিদ্যুত বোর্ড  সুইস ও হোল্ডার সহ সোলার প্যানেল গুরুত্বপূর্ণ সরাঞ্জামাদি ব্যাটারি সহ খোয়া গেছে এলাকাবাসীর দাবী। এছাড়াও মার্কেট ভবনে যাতায়াতের রাস্তা নেই ।  ঘাগপাড়া বাজার কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির জানান ঘাগপাড়া বাজারে সরকারী মার্কেট ভবনটি নির্মাণ করেছেন  ২০২২ সালে।
 প্রশাসনের পক্ষ  থেকে ব্যবসার জন্য বুঝিয়ে  দেওয়া হয় নাই। দোতলায় রুম গুলোতে বাথরুমে পরিণত হয়েছে। মাদকাসক্তদের আস্তানায় পরিণত হয়েছে।  সোলার প্যানেলের ব্যাটারি সহ গুরুত্ব পূর্ণ জিনিষ চুরি করে নিয়েগেছে। মার্কেট ভবনটি  ব্যবসার উপযোগী করার লক্ষে উর্ধ্বতন কতৃপক্ষের সু দৃষ্টি কামনা
 করছি । নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালের সাথে কথা হলে তিনি জানান ঘাকপাড়া বাজারে নির্মিত দোতলা সরকারী মার্কেট ভবনের কাজ সমাপ্তি পর জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধি হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে । 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান জেলা প্রশাসক মহোদয়কে লিখিত ভাবে জানিয়েছি নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

1

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

2

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

3

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

4

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

5

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

6

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

7

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

8

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

9

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

10

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

11

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

12

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

13

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

14

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

15

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

16

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

17

মাদক বিরোধী অভিযান

18

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

19

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

20