জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, শরীয়তপুরের সেই ডিসিকে ওএসডি

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে।

শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (২০ জুন ) সকাল থেকে টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও চারটি ছবি ছড়িয়ে পড়ে। তখন থেকেই শরীয়তপুরসহ দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম নেয় ।

ভিডিওতে থাকা ওই নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

1

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

2

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

3

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

5

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

6

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

7

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

8

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

9

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

10

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

11

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

12

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

13

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

14

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

15

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

16

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

17

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

18

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

19

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

20