ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হাকিম মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে হয় মার্কেটের তৃতীয়তলায় মেসার্স ইফাত মিনি গার্মেন্টস প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারনে আগুনের সূত্রপাত ঘটে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
তিনি আরো জানান, আগুনে মিনি গার্মেন্টেস মালামাল যেমন সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সালোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

1

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

2

বর্ষাকালে

3

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

4

তাঁর দুঃখ

5

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

6

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

7

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

8

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

9

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

10

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

11

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

12

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

13

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

14

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

15

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

16

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

17

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

18

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

19

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

20