অরবিন্দ রায়
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) শিবপুর মডেল থানা পুলিশ  গ্রেফতার করেছে । তিনি কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ মৃত নোয়াব আলী এবং বিলকিস বেগমের পুত্র।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

1

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

2

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

3

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

4

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

5

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

6

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

7

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

8

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

9

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

10

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

11

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

12

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

13

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

14

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা

15

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

16

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

17

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

18

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

19

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

20