জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মোঃ রাতুল হাসান লিমন

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বগুড়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনি বাধা রইল না।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের পূর্বের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত ২৪ ডিসেম্বর বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে দেন এবং তাকে ঋণখেলাপি হিসেবে বহাল রাখার আদেশ দেন। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে রোববার বিষয়টির শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি অর্থ আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা। নোটিশে প্রতিষ্ঠানটির কাছে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আফাকু কোল্ড স্টোরেজে মাহমুদুর রহমান মান্নার মালিকানা ৫০ শতাংশ। বাকি অংশীদার হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী (২৫ শতাংশ) এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজু (২৫ শতাংশ)। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিনিয়োগ বাবদ উল্লেখযোগ্য অঙ্কের খেলাপির অভিযোগ আনা হয়।
ব্যাংকের তথ্যমতে, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হলেও নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বাড়তে থাকে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনো অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে কল ব্যাক নোটিশ জারি করা হয়।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশে ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ আসায় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তার পথ সুগম হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

1

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

2

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

3

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

4

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

5

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

6

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

7

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

8

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

9

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

10

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

11

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

12

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

13

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

14

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

15

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

16

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

17

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

18

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

19

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

20