জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থানের প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ

অরবিন্দ রায়।।

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপাড়া গ্রামে  এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি এবং জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)। (১১ সেপ্টেম্বর) এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া  এলাকায় তাদের পারিবারিক কবরস্থানের বি আর রেকর্ড  ও  দলিল অনুযায়ী জমি বহু বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে।  কবরস্থানের করই ও মেহগনি জাতের গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রতিবাদ করলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন গনমাধ্যম কে বলেন, আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের এই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন  খাজন
-খারিজসহ  সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার দখলেরও চেষ্টা করছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার কবরস্থান দখলের অপচেষ্টা কেবল শুধু  অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধার মর্যাদাকেও কলঙ্কিত করছে।

এব্যাপারে পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা  হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

1

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

2

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

3

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

4

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

5

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

6

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

8

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

9

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

10

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

11

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

12

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

13

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

14

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

15

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

16

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

17

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

18

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

19

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

20