জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকাস্থ নবাবগঞ্জ মনিকান্দা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫)
সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নবাবগঞ্জ শাখার আয়োজনে একটি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল
ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী
ব্যারিস্টার নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি দেশের চিকিৎসা
ব্যবস্থার দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মো. হারুনুর রশিদ আনুষ্ঠানিকভাবে ক্যাম্প টির
উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্প টি আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করেছে নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
এবং গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, এ. কে. এম. এস রহমাত উল্লাহ, ডঃ ইমা বিনতে ইউনুস, ডাঃ এনামুল
হাসান (বাপ্পি)ও আব্দুর রউফ।
প্রধান অতিথি ব্যারিস্টার নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম
হচ্ছে চিকিৎসা সেবা। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, সবার জন্য চিকিৎসা সেবাটা নিশ্চিত
করার যে স্লোগান, যে দায়িত্ব, সেই দায়িত্ব এই রাষ্ট্র যথাযথভাবে পালন করতে সম্পূর্ণ ব্যর্থ
হয়েছে।
যাদের অর্থ আছে, টাকা আছে, তারা ভালো ভালো ক্লিনিকগুলোতে, ভালো ভালো চিকিৎসা
কেন্দ্রগুলোতে, দেশ ও দেশের বাইরে, তারা সেই চিকিৎসা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের দেশে অসংখ্য
গরিব-আদম যারা চিকিৎসার অভাবে, ন্যূনতম চিকিৎসার অভাবে, ডাক্তারকে দেখানোর যে ন্যূনতম
ফিশ, সেটার অভাবে ধুঁকে ধুঁকে মরছে বলে অভিমত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলো সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের
কাছে ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

1

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

2

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

3

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

4

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

5

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

6

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

7

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

8

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

9

খতমে কোরআন থেকে গণসমাবেশ

10

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

11

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

13

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

14

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

15

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

16

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

17

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

18

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

19

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

20