জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

মোঃ মেহেদী হাসান
দিনাজপুর জেলার নবাবগঞ্জে ❝সীতাকোট বৌদ্ধ বিহার❞  এর বেহাল অবস্থা। সংস্কারের অভাবে ভেঙে যাচ্ছে মূল স্থাপনার বিভিন্ন অংশ। সীমানা বেষ্টনী না থাকায় পরিণত হয়েছে চারণভূমিতে। দীর্ঘদিনেও হয়নি সৌন্দর্যবর্ধনের কাজ। তবে স্থানীয়রা পর্যটকদের আকৃষ্ট করতে সৌন্দর্যবর্ধনের কাজসহ নিদর্শনটি রক্ষার দাবি জানিয়েছেন। নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবন সংলগ্ল উপজেলার ফতেপুর মাড়াষ মৌজায় প্রায় ৩ একর ভূমিজুড়ে সীতার কোর্ট বিহার। জনশ্রুতি রয়েছে- রামপত্নী সীতাকে পঞ্চবটীর বনের গভীরে বনবাস দিয়ে থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠুরি। সেই কুঠুরিই আজকের সীতার কোর্ট। প্রায় সাড়ে তিনশ বর্গফুটের বিহারটিতে ছোট বড় ৪১টি কক্ষ রয়েছে। নিপুণ হাতের গাঁথুনি ইমারতের লম্বা, মধ্যম ও ছোট ছোট ইট এবং চুনি-সুরকি দ্বারা বিহারটি নির্মিত। জানা গেছে, ১৯৬৮ সালে প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানকারী একটি দল নিদর্শনের আংশিক অংশ খননের পর নিশ্চিত হয় এটা একটি প্রাচীন বৌদ্ধ বিহার। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এখনো তাদের তীর্থস্থান মেনে আসেন এ বিহারকে। খননের সময় বিহারের কিছু অংশ সংস্কার করা হয়। ফলে ঐতিহাসিক এ নিদর্শনটির মূল স্থাপনা ভেঙে যাচ্ছে। একজন নিরাপত্তারক্ষী থাকলেও সীমানা বেষ্টনী না থাকায় বিহারটি চারণভূমিতে পরিণত হয়েছে। অপরদিকে বিপুল পর্যটক আনাগোনা থাকলেও বিহারে নেই পানি, শৌচাগারসহ বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীর ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ঐতিহাসিক সীতার কোট বৌদ্ধ বিহারটি  সংস্কারসহ বিনোদনের ব্যবস্থা করা হলে তা থেকে সরকার রাজস্ব আয় ও বেকারদের কর্মসংস্থানের পদ সৃষ্টি হবে এবং তাই এলাকার লোকজন  স্থানীয় জন প্রতিনিধিদের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

1

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

2

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

3

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

4

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

5

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

6

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

7

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

8

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

9

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

10

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

11

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

12

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

13

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

14

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

15

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

16

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

17

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

18

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

19

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

20