জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন করে কেউ যদি কন্ঠ রোধ করতে চায় তাদেরকেও কাঁটাতারের বাইরে যেতে হবে

মোঃ আসাদুজামাম,ধামরাই (ঢাকা)
জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদের দোসররা যখন ভয়ে কাঁটাতারের বাহিরে চলে গেছে, তখন নতুন করে কেউ যদি কণ্ঠ রোধ করতে চায় তাদেরও একই অবস্থা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার আয়োজনে 
সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, যারা ১৭ বছরে তাদের দলের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনের সংঘটিত হয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে তারাই আজকে নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করে।

মুকুল বলেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা যে হয়রানি মূলক মামলা করেছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে । তা নাহলে বাংলাদেশের প্রতিটি কোনা থেকে আন্দোলন শুরু করবে এনসিপি নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন - এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন ও উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

1

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

2

ঘাটাইলে সংকট দেখিয়ে গোপন গুদাম থেকে দ্বিগুণ দামে সার বিক্রি

3

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

4

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

5

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

6

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

7

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

8

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

9

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

10

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

11

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

12

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

13

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

14

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

16

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

18

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

19

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

20