জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুর থানায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা

কাউছার আহমেদ।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দৌলতপুর থানার উদ্যোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০টায় থানা মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী। 

মতবিনিময় সভায় দৌলতপুর উপজেলার দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক,ইউনিয়ন চেয়ারম্যানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল—প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী  পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।এছাড়া, সরকারের বিভিন্ন জরুরি সেবা সংস্থার যোগাযোগ নম্বর সংবলিত ফেস্টুন বিতরণের ঘোষণাও দেওয়া হয়।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওসি এ.আর.এম আল মামুন  সমাধানের আশ্বাস দেন। নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্য মাধ্যমে সভাটি সফলভাবে সমাপ্ত হয় শান্তিপূর্ণ দুর্গোৎসবের প্রত্যাশা ও পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বার্তা নিয়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

2

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

3

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

4

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

5

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

6

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

7

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

8

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

9

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

10

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

12

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

14

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

15

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

16

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

17

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

18

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

19

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

20