জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

শাখাওয়াত হোসেন মোল্লা 
 

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। 

রবিবার (১৬ নভেম্বর) রবিবার সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের শাটডাউনের কর্মসূচি প্রদর্শন করেন। এতে মহাসড়কে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। যার ফলে এই সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর কাজ চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

1

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

2

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

3

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

4

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

5

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

6

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

7

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

8

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

9

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

10

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

11

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

12

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

13

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

14

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

15

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

16

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

17

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

18

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

19

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

20