সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত নারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময়ে পল্লীর ১১০ জন মহিলার মধ্যে এই উপহার বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপলক্ষে এমএমএস (মুক্তি মহিলা সমিতির) হলরুমে এ উপহার প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, ও মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপহারের মধ্যে ছিল চিনি ১ কেজী, সেমাই ১ প্যাকেট, পোলাও চাউল ১ কেজী, সয়াবিন  তেল ১ লিটার,গুড়া দুধের প্যাকেট ২০০ গ্রাম,মসুরি ডাল ৫০০ গ্রাম।
এসময় উপহার পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তারা জানান অনেকের অবস্থা এখন খারাপ। আগের মতো লোকজন আসে না। অনেকে অনাহারে দিন কাটায়। জেলা প্রশাসনের এই সহযোগিতায় আমাদের ঈদের আনন্দ বেড়ে গেল।"
প্রধান অতিথির বক্তব্য  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, প্রশাসন সবসময় সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে চলেছে। জেলা প্রশাসক এখানে যোগদান করেই আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে। সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়েছে।  আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

1

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

2

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

3

যে ঐতিহ্য হারাবার পথে

4

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

5

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

6

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

7

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

8

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

9

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

10

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

11

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

12

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

13

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

14

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

15

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

16

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

17

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

18

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

19

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

20