জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে

মোঃ আব্দুল কুদ্দুসঃ- 


পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে গতকাল রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্র জানায়, মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে অনেকেই ঠিকমতো কাজে বের হতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের তেজ না থাকায় শীতের প্রকোপ কমছে না আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতে দুস্থ অসহায় মানুষের ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পাওয়া ৩ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও কম্বল বিতরণ করা হবে। আমরা চেষ্টা করছি শীতে মানুষের যেন কষ্ট না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

1

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

2

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

3

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

4

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

5

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

6

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

7

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

8

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

9

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

10

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

11

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

12

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

13

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

14

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

15

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

16

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

17

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

18

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

19

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

20