জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

খঃ মাহফুজুর রহমান বিপ্লব

টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক মানববন্ধন 

ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা চত্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল এবং গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​গোপালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ, মৎস্য 

কর্মকর্তা সৌরভ কুমার দে, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জুবায়েরুল হক, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, উপজেলা অবসর কল্যাণ সমিতির সভাপতি আহমেদ আলী, সম্পাদক ওয়াহেদ উদ্দিন এবং লাইটহাউজ স্কুলের 

অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।
​বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন যে, দুর্নীতিকে সামাজিকভাবে প্রতিরোধ করতে

হলে সকলের সচেতনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বক্তারা একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

1

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

2

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

3

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

4

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

5

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

6

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

7

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

8

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

9

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

10

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

11

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

12

প্রকৃতি–পরিবেশ–জীবন

13

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

14

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

15

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

16

আজ মাদারীপুর মুক্ত দিবস

17

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

18

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

19

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

20