জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

শরিফুল ইসলাম   
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।  

দুর্গাহাটা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে ইউনিয়নের শত শত নেতাকর্মী ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।  

বেগম খালেদা জিয়াকে গাবতলী উপজেলার পুত্রবধূ হিসেবে আখ্যায়িত করে নেতাকর্মীরা বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর সহধর্মিণী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আপোষহীন এই দেশনেত্রী দীর্ঘদিন কারাবন্দি থেকেও কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বৈরাচারী শাসনের সময় নানা নির্যাতন সহ্য করেও তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল ছিলেন।”  

বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় সারা দেশের ন্যায় গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নেও এই আবেগঘন দোয়ার আয়োজন করা হয়।  

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুর্গাহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।  

দোয়া শেষে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে অশ্রুসজল প্রার্থনা জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

1

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

2

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

3

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

4

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

5

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

7

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

8

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

9

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

10

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

11

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

12

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

13

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

14

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

15

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

16

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

17

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

18

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

19

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

20