জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

আরিফ রববানী  

ময়মনসিংহের ভালুকায় দিপু দাসকে নির্মমভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিবির ইসলাম অনিককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অনিক দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলিয়েছিলেন। 

মঙ্গলবার (৩০ডিসেম্বর) বিকেলে জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ডিবি'র চলতি দায়িত্বে মোঃ আবদুললাহ্ আল মামুন এর তত্ত্বাবধানে  চা" ঞ্চ"ল্যকর দিপু  হ" ত্যা" কাণ্ডের র" হস্য উদঘাটন করে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে  গুরুত্বপূর্ণ অভি যুক্ত নিবির ইসলাম অনিক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

গ্রেপ্তার অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা (মধ্য ভাটিবাড়ি) গ্রামের মো. কালিমুল্লাহর ছেলে। তিনি ভালুকার একটি ফ্যাক্টরিতে নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৮ ডিসেম্বর দিপুকে হত্যার পর রশি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। 

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, সাদা শার্ট পরিহিত এক যুবক দিপুর নিথর দেহ রশি দিয়ে টেনে গাছের ওপর তুলছে। প্রযুক্তির সহায়তায় সেই যুবককে শনাক্ত করে পুলিশ।

হত্যাকাণ্ডের পর থেকেই অনিক পলাতক ছিলেন। তাকে ধরতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। সর্বশেষ ঢাকার বনানী ও গাজীপুরের চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করে তদন্তকারী দল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অনিক যে ফ্যাক্টরিতে কাজ করতেন ঘটনার পর থেকেই তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে ৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

1

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

2

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

3

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

4

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

5

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

6

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

7

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

10

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

11

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

12

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

13

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

14

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

15

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

16

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

17

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

18

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

19

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

20