জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র‌্যালি ও সমাবেশ


বেতন বৈষম্য দূরীকরণ এবং নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দশমিনায় র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী ফোরামের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজিব মিয়া।

বক্তব্য দেন—
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন,
এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার,
রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন,
পে-স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিস আহম্মেদ ,
কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন মৃধা
সদস্য শাহাবুদ্দিন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে তাদের আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে।

তারা ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।
অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন সমাবেশে উপস্থিত বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

1

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

2

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

3

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

4

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

5

দিনাজপুরে পুলিশে নতুন দিগন্ত

6

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

7

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

8

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

9

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

10

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

11

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

12

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

13

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

14

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন সংগ্রাম

15

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

16

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

17

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

18

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

19

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

20