জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

এম জিশান পারভেজ


তীব্র শীতের মধ্যেই দেশের আবহাওয়া নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, নৌপথ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ ও ৩ জানুয়ারি সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে। ফলে জানুয়ারির শুরুতে শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

1

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

2

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

3

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

4

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

5

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

6

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

7

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

8

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

9

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

10

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

11

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

12

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

13

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

14

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

15

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

16

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

18

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

19

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

20