জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তালার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার

আব্দুল্লাহ আল মামুন।।

সাতক্ষীরার তালা উপজেলার জলাবদ্ধতা নিরসনে করনীয় নির্ধারনে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল পরিদর্শন করছেন। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি, লাউতাড়া, শুভাশিনী, মদনপুর ও নওয়াপাড়া এলাকা পরিদর্শন করেন। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এসকল অঞ্চল পরিদর্শন করেন তিনি। তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, মশিয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল গপ্ফার, জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির মাওঃ আব্দুল হালিম, সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ঘেরমালিক ও ক্ষতিগ্রস্থ জনসাধারণের সাথে কথা বলেন।ইউপি সদস্য মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, মশিয়ার রহমান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল গপ্ফার, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ স্থানীয়রা বলেন, এই অঞ্চলের ঘেরমালিকরা পানি নামার জন্য নির্মিত কালভার্টের মুখ বন্ধ করে মাছচাষ করছে। যার কারণে মানুষের বাড়িতে পানি উঠে যাচ্ছে। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এই অঞ্চলে জলাবদ্ধতার মূল কারণ বর্ষামৌসুমে উত্তর অঞ্চলের ঢলপানি। প্রতিবছর যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার এই অঞ্চলে আসার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একাংশ ও সাতক্ষীরার তালা উপজেলা একাংশের পানি ভদ্রা নদী দীয়ে প্রবাহিত হয়। আমাদের এই অঞ্চলের পানি চুকনগর অঞ্চলের নরনিয়া খাল দিয়ে ভদ্রা নদীতে পড়ে। ভদ্রা নদীর তলদেশে পলি জমে সমতল থেকে উঁচু হওয়ার কারণে মনিরামপুর ও কশবপুরের পানি উঠানামা করতে পারে না। তালার এই অংশ অপেক্ষাকৃত নীচু হওয়ায় ঐ অঞ্চলের পানি এদিকে ঢুকে পড়ে। নরনিয়া খালের প্রায় ১ কিলোমিটার পলি পড়ে দীর্ঘদিন বন্ধ থাকায় ভদ্রা নদীতে পানি পড়তে পারে না। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে হলে ভদ্রা নদী ও নরনিয়া খাল খননের ব্যবস্থা করতে হবে। নরনিয়া স্লুইস গেট থেকে কাশিমপুর পর্যন্ত আপার ভদ্রানদী খনন করা না হলে গত বছরের তুলনায় এবছর আরও অধিক জলাবদ্ধতার সৃষ্টি হবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, তালা উপজেলায় জলাবদ্ধতা নিরসনে যা যা করা প্রয়োজন তাই করা হবে। পানি উঠানামা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘেরমালিকদের নিজ দায়িত্বে কালভার্টের মুখ পরিস্কার করা ও নেটপাটা অপসারণের নির্দেশনা দেন। এসময় ইউপি চেয়ারম্যানগণকে জনগণের সচেততার জন্য এলাকায় মাইকিং করার পরামর্শ প্রদান করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

1

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

2

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

3

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

4

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

5

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

6

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

7

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

8

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

9

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

10

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

11

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

12

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

13

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

14

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

16

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

17

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

18

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

19

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

20