জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

 

রাসেল জাহাঙ্গীর

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন,  নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি  নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়।  নারী পুলিশের উপস্থিতিতে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মৃত মন্নান হাওলাদারের পুত্র মোঃ হুমায়ুন কবির (৪০) ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেসে পাড়ার বাসিন্দা মোছাঃ খুকুমণি।
চেকপোস্টের দায়িত্বে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে. কে এম হাসান তারেক জানান, নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। সেই চেকপোস্টে ধরা পড়েছে মাদকের চালান। তিনি আরও বলেন, আটক দুইজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
অভিযান শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়। তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

1

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

2

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

3

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

4

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

5

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

6

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

7

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

8

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

9

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

10

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

11

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

12

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

13

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

14

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

15

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

17

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

18

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

19

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

20