জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে নৌবাহিনীর অভিযান: ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

রাসেল জাহাঙ্গীর।।

বরগুনার তালতলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় বাজারসংলগ্ন মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,আটক ব্যক্তিরা হলেন, বরগুনা জেলার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র  বিল্লাল (২৯),ও ঢাকা মুগদা   এলাকার বাসিন্দা মজিদ হাওলাদারের কন্যা রহিমা বেগম( ৫০)। 
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, তালতলী বাজার এলাকায় মাদক বেচাকেনার জন্য কয়েকজন অপরিচিত ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা গাঁজা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বরগুনা ও ঢাকা জেলায় মাদক সরবরাহ করে আসছেন।
স্থানীয়দের দাবি, সম্প্রতি উপজেলায় বহিরাগত মাদক ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে । ফলে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তবে নৌবাহিনীর এই সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, নৌবাহিনীর সহায়তায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযান অত্যন্ত সফল হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, গত মাসেও বাংলাদেশ নৌবাহিনী একটি অভিযানে ১০ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করেছিল। ফলে তালতলীতে মাদক নিয়ন্ত্রণে নৌবাহিনীর ভূমিকা ব্যাপক প্রশংসিত হচ্ছে। সচেতন মহল নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

1

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

2

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

3

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

4

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

5

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

6

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

7

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

8

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

9

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

11

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

12

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

14

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

15

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

16

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

17

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

18

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

19

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

20