জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আকন মুহাম্মদ রাসেল

তালতলী বরগুনা প্রতিনিধি 



বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা।

আটককৃত মাদক কারবারির নাম সোহাগ ভূঁইয়া (২৮)। তিনি তালতলীর শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

1

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

2

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

3

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

4

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

5

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

6

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

7

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

8

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

9

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

10

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

11

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

12

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

13

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

14

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

15

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

16

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

17

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

18

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

19

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

20