মোঃ শরিফুল ইসলাম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে কাজিপুরে ব্যাপক গণজাগরণ শুরু হয়েছে।
০৬ সেপ্টেম্বর ২০২৫ বিকালে কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই নতুন বাজার, মেঘাই পুরাতন বাজার ও মেঘাই হাট এলাকায় ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সেলিম রেজা ।
তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তা বাস্তবায়িত হলে দেশের সম্ভাব্য পরিবর্তন কী হবে—সেটি তুলে ধরেন। গণসংযোগে সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ দেখান। তাঁরা লিফলেট হাতে নিয়ে পড়ছেন, বোঝার চেষ্টা করছেন এবং হাট-বাজার, চায়ের দোকান, হোটেলসহ বিভিন্ন স্থানে ৩১ দফা নিয়ে আলোচনা করছেন।
বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সুশাসন, দুর্নীতি দমন ও বিচার ব্যবস্থার সংস্কার—এই দফাগুলোতে সাধারণ মানুষ বাস্তবিক পরিবর্তনের আশা দেখছেন। অনেকেই বলছেন, এ ধরনের সময়োপযোগী সংস্কার-প্রস্তাবই আজকের বাংলাদেশে দরকার।
জননেতা সেলিম রেজা বলেন,
“৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের ভবিষ্যৎ নিরাপদ ও সম্মানজনক করার রূপরেখা। আমরা জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে প্রতিটি হাট-বাজারে যাচ্ছি। কাজিপুরের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
কাজিপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারেক রহমানের রাষ্ট্র সংস্কার রূপরেখা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
মন্তব্য করুন