জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার



নাজমুল হাসান রিপন
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন ৯ নং এনায়েতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আলী সরকারের সুযোগ্য সন্তান জনাব আব্দুল করিম সরকার। 

তিনি ছাত্র জীবন থেকেই মেধাবী, পরিশ্রমী এবং জাতীয়তাবাদী ছাত্রদল ৯ নং এনায়েতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সাথে যুক্ত হন। তিনি তার মেধা যোগ্যতা দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা সূর্যসেন হলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেন। 
সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদকের গুরুত্বপূর্ণ পদেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে বহুবার আওয়ামী দু শাসনের সময়ে মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছেন। 
রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে জেল হাজত খেটেছেন। অর্ধশত মামলার আসামি হয়েছেন। জননেতা আব্দুল করিম সরকার আল্লাহর মেহেরবানীতে একজন দক্ষ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে যোগ্যতা ও বলিষ্ঠতার কারণে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ফুলবাড়িয়ার গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনসমর্থনে বর্তমানে শীর্ষস্হানে আছেন। 
বিগত আওয়ামী ফ্যাসিবাদী ভোট ডাকাত শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি,পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।এখনও দিয়ে যাচ্ছেন। দেশ নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য যে কর্মসূচি দিয়েছেন তা সফল করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী বাচাইয়ের জন্য যে তিনটি যোগ্যতার কথা বলেছেন সেই যোগ্যতার মাপকাঠিতে সৎ যোগ্যনীতিবান ও নির্লোভ, তৃণমূল আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক গণমানুষের আস্থাভাজন, ধনী গরীব, ছোট বড়,শিক্ষিত অশিক্ষিত, ধর্ম বর্ণ,সব শ্রেণি মানুষের আপদে বিপদে যাকে সব সময় পাওয়া যায় সর্বোচ্চ শিক্ষিত সেই মহানুভব ব্যক্তিত্ব জননেতা আব্দুল করিম সরকার। ইতিমধ্যেই বিভিন্ন সোশাল মিডিয়া, ফেসবুক যোগাযোগ মাধ্যম,পত্র পত্রিকায় তৃণমূল সহ বিভিন্ন জরিপের প্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০- ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুল করিম সরকারের নাম আসতে শুরু করেছে।মহান আল্লাহ তায়ালা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি আবদুল করিম সরকারকে বিজয়ী করেন তাহলে অবহেলিত ফুলবাড়ীয়া উপজেলার সার্বিক উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বিভিন্ন রাস্তা ঘাট,শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট অফিস দপ্তরে তদবির চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

1

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

2

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

3

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

4

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

5

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

6

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

7

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

8

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

9

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

10

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

11

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

12

সুদানে রক্তের বন্যা

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

15

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

16

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

17

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

18

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

19

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

20