জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান

 আনোয়ারুল ইসলাম জুয়েল 

কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান বলেছেন, ‘এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের নয়, বরং এলাকার ভবিষ্যৎ নির্ধারণের সময়। জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।’
সোমবার বিকেল পৌনে ৪টায় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সবুজ কুমার বসাকের কাছে মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিলমারী, রৌমারী ও রাজিবপুরের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা, এবং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হবে। এভাবে এলাকার মানুষ স্বচ্ছ, সাম্যপূর্ণ এবং টেকসই সুবিধা পাবে।’
রুকুনুজ্জামান আরও বলেন, ‘কৃষি উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থে কাজ করব-এটাই আমার অঙ্গীকার।’
কুড়িগ্রামের তিন উপজেলা (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এরমধ্যে চিলমারী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১২ হাজার ৬০০, রৌমারী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৮৭ ও রাজিবপুর উপজেলায় ৬৮ হাজার ৬৭৬ জন।
সবশেষ তথ্যানুযায়ী এ আসনে মোট ৯ জন মনোননয়পত্র সংগ্রহ করেছিলেন। তবে জমাদানের শেষ দিন (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৭ জনের মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, রৌমারী উপজেলা থেকে বিএনপি মনোনিত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টি থেকে কে এম ফজলুল হক, বাসদ (মই) আব্দুল খালেক ও রাজিবপুর থেকে বাসদ  (কেচি) রাজু আহম্মেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক এমপি রুহুল আমিন ও বিএনপি’র মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি। চিলমারী, রৌমারী ও রাজিবপুরের সহকারী রিটার্নিং অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

1

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

2

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

4

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

5

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

6

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

7

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

8

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

9

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

11

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

12

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

13

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

14

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

15

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

16

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

17

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

18

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

19

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

20