জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরীয় ছয় দেশে

লুৎফুর রহমান
কুয়েত উপসাগরীয় রেল নেটওয়ার্ক প্রকল্পে নতুন মাইলফলক অর্জন করেছে। দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে পূর্ণাঙ্গ রেল সংযোগ চালু করার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।

উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে কুয়েত। জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) রেল প্রকল্পের অংশ হিসেবে এই রেলপথ কুয়েতকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, বাহরাইন ও ওমানের সঙ্গে যুক্ত করবে।

কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি স্থানীয় গণমাধ্যমকে জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি আসবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্বও কমে যাবে।

তিনি বলেন, এই রেল প্রকল্প শুধু পণ্য পরিবহন সহজ করবে না, মানুষের ভ্রমণও হবে আরও দ্রুত ও আরামদায়ক। আরব দেশগুলো তাদের নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েত থেকে সৌদি রাজধানী রিয়াদ পর্যন্ত ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে। পরবর্তীতে একইভাবে রেল সংযোগ পৌঁছাবে দুবাই, কাতার, বাহরাইন ও ওমানেও। কুয়েতের প্রধান যাত্রী স্টেশনটি নির্মিত হচ্ছে রাজধানী কুয়েত সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাদ্দাদিয়া এলাকায়।

সেখান থেকে সৌদি সীমান্তবর্তী নওয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের কাজ চলছে। কুয়েত ইতিমধ্যে তুরস্কের একটি প্রতিষ্ঠানকে রেলওয়ে নির্মাণের চুক্তি দিয়েছে। পুরো উপসাগরীয় রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

1

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

2

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

3

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

4

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

5

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

6

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

7

নীলপদ্মের ঘ্রাণে বিষ

8

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

9

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

10

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

11

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

12

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

13

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

14

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

16

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

17

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

18

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

19

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

20