জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রিয়ন হোসেন
ঝিনাইদহ


ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় হোসেন ওই গ্রাামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কলেজছাত্র হৃদয় হোসেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে কলেজছাত্র হৃদয় হোসেন মারা যায়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিলো। এন্টিভেনম দেয়ার পরও সুস্থ না হওয়ায় রাতেই তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

1

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

2

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

3

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

4

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

5

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

6

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

7

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

8

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

10

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

11

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

12

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

13

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

14

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

15

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

16

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

17

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

18

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

19

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

20