জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রি, গ্রহীতা খলিলুর রহমান কারাগারে

মোঃ শাহ্ আলম, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীতে স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রির অভিযোগে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এতে গ্রহীতা খলিলুর রহমানকে কারাগারে পাঠানো হলেও মূল অভিযুক্ত দলিল লেখক ও কথিত সাংবাদিক ইউসুফ আলী সরকার এখনো দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি জালিয়াতি চক্র দলিল লেখকের সহযোগিতায় জমি দাতার নাম ও স্বাক্ষর জাল করে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম মৌজার ১.০৭ একর জমি হাতিয়ে নেয়। প্রতারণার শিকার জমির প্রকৃত মালিক উম্মে হানী বেগম আদালতের শরণাপন্ন হয়েছেন। ভুক্তভোগী উম্মে হানী বেগম অভিযোগ করে জানান, তিনি কখনো জমি বিক্রি করেননি। তার স্বাক্ষর জাল করে ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দলিল সম্পন্ন করা হয়েছে। খলিলুর রহমান তার স্ত্রীকে ভুয়া মালিক সাজিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ২৫ আগস্ট ২০২৫ সোমবার খলিলুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরেই জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রির ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত দলিল লেখক ইউসুফ আলী সরকার স্বীকার করে বলেন, “বিষয়টি আমি ভুল করেছি। আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং জমির মালিক যাতে তার জমি ফেরত পান সে ব্যবস্থা চাইব।” এলাকাবাসী ইউসুফ আলী সরকারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং তার দলিল লেখক সনদ বাতিলের দাবি জানিয়েছে। ওই জাল দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর দিয়েছে নুরুজ্জামান সরকার ও আব্দুল হাই সিদ্দিক সরকার। এদেরও শাস্তির দাবি করেছেন এলাকাবাসী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

1

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

2

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

3

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

4

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

5

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

6

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

7

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

8

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

9

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

10

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

11

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

12

জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে BNP সন্ত্রাসী হামলায় RAB কর্মকর্

13

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

14

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

15

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

16

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

17

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

18

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

19

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

20