জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের মুখে হাসি

মোঃশাহ্ আলম।।

শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে মৌসুমের আগেই বাজারে উঠতে শুরু করেছে নানা রকম শীতকালীন সবজি। ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরেই আগাম সবজি উৎপাদন হচ্ছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এখানকার কৃষকরা আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন। গারো কোনা ও হলদিগ্রাম এলাকার কৃষক মো. আনোয়ার হোসেন ও মো. আব্দুল কাদের জানান, ধানের আবাদে লোকসান হওয়ায় তাঁরা এখন সবজি চাষে ঝুঁকছেন। আগাম জাতের বিভিন্ন সবজি চাষ করে কৃষকরা ভালো লাভবান হচ্ছেন। ফলে দিন দিন বাড়ছে সবজি চাষের পরিমাণ ও কৃষকের আগ্রহ।


সরেজমিনে ঝিনাইগাতীর সন্ধাকুড়া, গারোকোনা,

হলদিগ্রাম, জারুলতলা ও মানিককুড়া গ্রামে দেখা গেছেড় মাঠে মাঠে বেগুন, লাউ, সিম, বরবটি, মুলাসহ নানা শীতকালীন সবজির চাষ হচ্ছে। কৃষক-কৃষাণীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন ক্ষেত পরিচর্যায়। অনেকেই ক্ষেত থেকেই পাইকারদের কাছে চড়া দামে সবজি বিক্রি করছেন। রাজধানী ঢাকা ও দেশের বিভি-ন্ন জেলা থেকে আসা পাইকাররা আগাম সবজি কিনে নিয়ে যাচ্ছেন।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, গারো পাহাড়ি এলাকায় এ বছর ব্যাপক হারে আগাম সবজির আবাদ হয়েছে। কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে জানান, গারো পাহাড়ি এলাকা যেন সবজিতে ভরে গেছে। এটি খুবই ইতিবাচক লক্ষণ এবং পাহাড়ি মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

1

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

2

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

3

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

4

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

5

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

6

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

7

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

8

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

9

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

10

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

11

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

12

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

13

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

14

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

15

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

16

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

17

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

18

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

19

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

20