Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

 নারায়নগঞ্জ শহরের চাষাড়ায় রায়হান মোল্লা ওরফে রোহান(৫০) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে আলোচিত শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সন্ত্রাসীরা। 


গতকাল সোমবার (১২ জানুয়ারী) রাতে চাষাড়াস্থ ডাকবাংলা মোড়ের বিপরীতে নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান মোল্লা ওরফে রোহান(৫০) শহরের গলাচিপা পোড়াবাড়ীর মৃত মেছের আলী পুত্র।তারা স্ব-পরিবারের ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোড এলাকায় স্ব-পরিবারে বসবাস করতো।

নিহত রায়হান মোল্লা ওরফে রোহান জামতলা হিরা কমিউনিটি সেন্টারের বাবুর্চির কাজ করতো। বেশ কিছুদিন পূর্বে নিহতের স্ত্রী কিডনি জনিত রোগে আক্রানৃত হয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছে  ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি ) আব্দুল মান্নান। নিহত রায়হান মোল্লা ওরফে রোহানের বড় ছেলে রাব্বি জানায়  সকাল নয়টার দিকে তারা বাবা বাসা থেকে বের হয়। রাজ্জাক ও তার বাহিনীর সাথে  তার বাবার পূর্বে একটা  দ্ধন্ধ ছিলো।

সেই দ্বন্ধের জের  ধরে আলী, ফরিদ, রাজ্জাক,শরিফ, সহ ৮/১০জন ডাকবাংলার উল্টো দিকের  নতুন রাস্তা মনসুর মিয়ার হোটেলের সামনে তার বাবাকে একা পেয়ে  এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।পরবর্তীতে পথচারি ও অটোরিক্সা চালক নিহতের রক্তাক্ত দেহ রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান মোল্লা ওরফে রোহান কে মৃত ঘোষনা করে। এর আগে তার বাবাকে বেশ কয়েকমাস পূর্বে কুপিয়েছিলো। এক সময় হত্যাকারীরা তার বাবার বন্ধু ছিলো। তবে কি কারনে তাদের মধ্যে দ্ধন্ধ হয় তা তিনি জানেন না।

 

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, হত্যাকান্ডের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ঘাতক চক্রকে চিন্থিত করে  গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মাদক ব্যবসার কোন্দল কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

1

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

2

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

3

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

4

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

5

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

6

ঈশ্বরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

8

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

9

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

10

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

11

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

12

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

13

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

14

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

15

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

16

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

17

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

18

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

19

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

20