জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ

এস.এম. পারভেজ
ঝালকাঠি প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। সোমবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হবে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের একার নয়, বরং আমাদের সবার। যার যেটি দায়িত্ব, তিনি সেটি সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

দুদক জানিয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

1

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

2

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

3

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

4

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

5

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

6

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

7

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

8

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

9

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

10

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

11

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

12

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

13

ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

14

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

15

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

16

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

17

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

18

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

19

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

20