জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রায়গঞ্জে বিএনপি’র বিশাল বিজয় র‌্যালি

মোঃ জ্যাক উল্লাহ

  ঐতিহাসিক ৫ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় ধানগড়া দলীয় কার্যালয় থেকে  র‌্যালিটি শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামশুল ইসলাম  ও সাধারণ সম্পাদক মো. ভিপি আইনুল হকের নেতৃত্বে র‌্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হাইস্কুল  সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড বিজয় র‌্যালি ও শুভযাত্রা সহকারে নেতাকর্মীরা সমবেত হন দলীয় কার্যালয়ে।

এ সময় উপস্থিত নেতারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে পুনরায় মুক্ত করার অঙ্গীকার নিয়েই আজকের এ বিজয় র‌্যালি।”

বক্তব্য ও শান্তিপূর্ণ র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে দলটির নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

1

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

2

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

3

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

4

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

5

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

6

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

7

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

8

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

9

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

10

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

11

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

12

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

13

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

14

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

15

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

16

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

17

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

18

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

19

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

20