জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব্ধ এলাকাবাসী

 সাব্বির হোসাইন আজিজ

  মাদারীপুরের কালকিনি উপজেলার জাল দলিল সংক্রান্ত অপরাধের ঘটনার মামলায়, এক মাসের জেল খেটেও থেমে নেই দলিল লেখক মিজানুর রহমানের। জেল থেকে বের হয়েই আরো বেপরোয়া ভাবে দলিল লেখার কার্যক্রম চালিয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। এদিকে স্থানীয়দের দাবি ওই দলিল লেখক খুঁজে খুঁজে কার জমিতে সমস্যা আছে এবং এলাকার ভিতরে কে প্রভাবশালী কম আছে। তার জমি ক্ষমতা প্রয়োগ করে নামমাত্র টাকা দিয়ে তার পছন্দ মতো লোকের কাছে বিক্রি করে দেন। আর এ সকল অপকর্ম দেখেও নীরব ভূমিকায় রয়েছেন জেলা রেজিস্ট্রার ও উপজেলা সাবরেজিস্টার। গত বৃহস্পতিবার ঘটনাটি অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে এ সব তথ্য। 


ভুক্তভোগী পরিবার, মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার মৌজার সাবেক ৬১নং খতিয়ানের আক্কেল আলী কবিরাজের কাছ থেকে ১৯৬১ সালে ৩১ শতাংশ জমি কেনেন মৃত মাহফুজা বেগম। পরে বি.আর.এস খতিয়ানের ৩৬৭ নং দাগে তার নামে রেকর্ড চূড়ান্ত হয়।মাহফুজা বেগমের মৃত্যুর পর তার সন্তানরা রেহানা বেগমসহ ওয়ারিশ সূত্রে জমির মালিক হন। রেহানা বেগম মারা যান ২০২১ সালে। কিন্তু অভিযোগ অনুযায়ী, ওই মৃত রেহানা বেগমকে ‘জীবিত’ দেখিয়ে তার জায়গায় হাজির করা হয় সিমা আক্তার নামে এক নারীকে, যিনি আসলে মৃত রেহানার বড় ভাইয়ের স্ত্রী। তার বাবার নাম লতিফ খন্দকার, অথচ দলিলে লেখা হয় মৃত রেহানার বাবার নাম নাদের আলী। এই জালিয়াতির মাধ্যমে ০১.৬৬ শতাংশসহ মোট ২৪.৪৭ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয় মো. বাবুল হাওলাদার ও কোহিনুর বেগম নামে দুই ব্যক্তির। অথচ সেই মৃত ব্যক্তিকেই জীবিত দেখিয়ে সুমি নামের এক নারীকে জীবিত দেখিয়ে ২০২৪ সালে একটি জমির জাল দলিল প্রস্তুত করেন দলিল লেখক মিজানুর রহমান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে ঘটনার সত্যতা জানতে পেরে ভুক্তভোগী পরিবার ২০২৪ সালে মাদারীপুর আদালতে একটি জাল দলিল মামলা দায়ের করে। মামলার পর পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তিনি প্রায় এক মাস কারাভোগ করে জামিনে মুক্ত হন।

এদিকে জমি গ্রহীতা বাবুল আক্তার বলেন, এই জমি আমরা কিনতে চাইনি। দলিল লেখক মিজান আমাদের সবকিছু বলছে ঠিক আছে। এমনকি প্রত্যেক দাতা ও কাগজপত্র ঠিক আছে কোন সমস্যা নাই। তার কথামতো আমরা জমি কিনেছি, পরে দেখি যে জমিটার একজন দাতা রেহেনা বেগম তিনি মারা গেছেন ২১ সালে। দলিল লেখক মিজান কৌশলে রেহনা বেগম নাম দিয়ে অন্য একজনকে দাঁড় করাইছে। পরে দাতার একাংশ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে জাল দলিলের জন্য। দলিল লেখক মিজান আমাদের কাছে সকল তথ্য গোপন রেখে এই কাজটা করেছে। আমি চাই আমার  মতো আর কেউ দলিল লেখক মিজানের দ্বারা প্রতারণার শিকার যেন না হয়। এ কারণে মিজানের কঠোর শাস্তি দাবী জানাই প্রশাসনের কাছে। 

তবে এলাকাবাসীর অভিযোগ, জেল থেকে বের হওয়ার পর মিজানুর রহমান আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন এবং আগের মতোই দলিল লেখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার আশঙ্কা বাড়ছে। এদিকে সচেতন মহল প্রশ্ন তুলেছেন একজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের মতো গুরুতর অপরাধ কীভাবে সংঘটিত হলো এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি কোথায় ছিল?। ভুক্তভোগী আবদুস সামাদ ও এলাকাবাসী অভিযুক্ত দলিল লেখক মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দলিল লেখার লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন প্রতারণা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে গেলে অভিযুক্ত দলিল লেখক মিজানুর রহমান বলেন, আপনারা কিছু করতে পারলে করেন আমার এতে কিছুই হবে না।  আমি প্রশাসন ম্যানেজ করেই এগুলো করছি। 

মিজানুর রহমান ধরা পড়ে জেল খেটেছেন, এখনো দলিল লিখছেন, এবিষয়ে জানতে জেলা রেজিস্ট্রার আমির হামজা গেলে না জানার ভান করে প্রথমে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বলেন এত বড় ধরনের অনিয়ম কীভাবে হয়েছে এবং কোন প্রক্রিয়ায় ওই দলিল রেজিস্ট্রি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

1

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

2

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

3

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

4

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

5

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

6

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

7

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

8

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

9

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

10

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

11

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

12

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

13

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

14

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

15

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

16

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

17

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

18

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

19

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

20