জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি পোনামাছ অবমুক্ত

তরু খান।।

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। 
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মারজান সরকার, মৎস্য চাষী ইশতিয়াক উদ্দিন আদিল, আব্দুস সবুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোস্তফা কামাল। 
শেষে জেলার ৫ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। 
...................................................................
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ এর বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপপ্রচার এবং নেতৃবৃন্দের ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফুলছড়ি-সাঘাটা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গাইবান্ধা জেলা, সাঘাটা, ফুলছড়ি উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী খান দুখু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত খান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খি্রৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক বিপুল কুমার দাস, জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান, রুবি আলম প্রমুখ।
বক্তারা বলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ এর বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপপ্রচার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ষড়যন্ত্রকারী যে হউক জনগণ নিয়ে তাকে রাজপথে প্রতিহত করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

1

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

2

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

3

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

4

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

5

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

6

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

7

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

8

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

9

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

10

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

11

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

12

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

13

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

14

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

15

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

16

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

17

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

18

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

19

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

20