জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কারে প্রশাসনের অভিযান

মো নাজিউল্লাহ ভূইয়া 


ঢাকার কেরানীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

এ সময় ইউএনও উমর ফারুক বলেন, শুভাঢ্যা খাল পুনঃখননের কাজ সরকারিভাবে শুরু হয়েছে। খাল খনন এবং দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে থাকার কারণে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের মুখে জমে থাকা ময়লা অপসারণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, শিগগিরই জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষা করা প্রশাসনের অগ্রাধিকার। ভবিষ্যতে কেউ খালের জায়গা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অভিযানের সময় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান জানান, ❝খাল দখল ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে বৃষ্টির সময় বেগুনবাড়ীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের উদ্যোগে খালের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করায় আমরা  স্বস্তি প্রকাশ করেছি তবে এ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে অন্যথায় সবকিছু আবার আগের মত হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

1

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

2

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

3

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

4

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

5

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

6

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

7

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

8

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

9

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

10

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

11

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

12

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

13

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

14

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

15

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

16

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

17

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

18

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

19

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

20