শেরপুর নালিতাবাড়ীতে ভুমি সহয়তাকেন্দ্র উদ্বোধন - উদ্বোধন কেন্দ্রের স্বত্বাধিকারী আওয়ামী দোসর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় কম্পিউটারের মাধ্যমে ভূমি সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ১৩ ই জুলাই রোববার বিকাল ৫ টায় নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার তামিম নামে এক কম্পিউটার প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক ভাবে, ভূমি সহায়তা কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। সাইন বোর্ডে দেওয়া হয়েছে সরকার অনুমোদিত।
সাধারণ মানুষের সহয়তা ও দূর্ভোগ লাগবে যে কোন নাগরিক ভুমিসংক্রান্ত কাজে সহয়তা করবে এটাই স্বাভাবিক হলেও প্রশ্ন উঠেছে ওই প্রতিষ্ঠান সরকার অনুমোদিত হয় কি ভাবে? এ নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে আরও বিশেষ কারন নিষিদ্ধ ছাত্রলীগের নালিতাবাড়ী শহর কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তামিম হাসানকে উপজেলা নির্বাহী অফিসার ওই প্রতিষ্ঠান উদ্বোধন করে কিসের অনুমোদন দিলেন?
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নিষিদ্ধ ছাত্রলীগকে পূনর্বাসনের চেষ্টা করছেন কি না অন্য কিছু।
তাছাড়া আওয়ামী সরকারের সময়ে যারা সুবিধা ভোগ করেছেন, তিনি তাদের সুবিধা দিতে কাজ শুরু করেছেন।
মন্তব্য করুন