জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় বার আউলিয়া কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতাকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও  সদস্য সচিব মোঃ কামরুদ্দীন সবুজ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার  প্যাডে গত ২২ মে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 
নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ২৪ মে সকালে উপজেলার একটি মার্কেটের হল রুমে নবগঠিত বার আউলিয়া কলেজ ছাত্রদলের কমিটিতে মো: মিনহাজ কে সভাপতি ও রায়হান উদ্দিন মুন্না কে সাংগঠনিক সম্পাদক করায় এই কমিটি বিলুপ্তি করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন বার আউলিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন   লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য ঘোষিত বার আউলিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বার আউলিয়া ডিগ্রী কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মো: আবদুল করিম। 

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাহাসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাইহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম ও ছাত্রদল নেতা যুবরাজ দেবনাথ সহ অনেকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

2

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

3

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

4

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

5

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

6

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

7

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

8

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

9

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

10

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

11

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

12

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

13

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

14

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

15

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

16

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

17

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

18

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

19

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

20