মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
সুনামগঞ্জ প্রতিনিধি
২০১৭- ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃর্ক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে সুনামগঞ্জের ছাতক শহরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরুধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে ৬ অক্টোবর সোমবার সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)- এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদ এর সভাপতিত্বে ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সেক্রেটারি হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন , ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আলী আজগর সোহাগ, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের ফাইন্য্যন্স সেক্রেটারি আলী আমজদ, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ব্যবসায়ী মো. ফয়জুর রহমান, বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের সদস্য আফজল হোসেন ও তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময়ে এস আলম গ্রুপ অবৈধভাবে অদক্ষ ব্যক্তিদের নিয়োগ দিয়ে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করেছে। এসব কর্মকর্তার কারণে গ্রাহকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, ব্যাংকের সুনাম ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বৈধভাবে নিয়োগ দিতে হবে।
বক্তারা সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা গ্রাহক হয়রানি আর সহ্য করা হবে না।