জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

 সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির ১১ জন নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪/০৫/২০২৫) দুপুর ১২টার দিকে উল্লাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন, মো. মিজানুর রহমান বাবু, রহিজ উদ্দিন হিরা, মো. মুকুল হোসেন, মো. খোকন সরকার, মো. হায়দার আলী, মো. ছাকোয়াত হোসেন সাবু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “উপজেলা বিএনপির ১১ জন নেতার পদ স্থগিতাদেশ রাজনৈতিকভাবে হতাশাজনক এবং অপ্রত্যাশিত। এসব নেতা দীর্ঘদিন ধরে দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। হঠাৎ করে তাদের পদ স্থগিতাদেশ দেওয়া দলের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।”

তারা বলেন, “আমরা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহŸান জানাচ্ছি, যেন দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং সংশ্লিষ্ট নেতাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাÐে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।”

বক্তারা আরও জানান, “দলীয় ঐক্য রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে সকল নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোনো বিভাজন বা দমনমূলক সিদ্ধান্ত ভবিষ্যতে দলের জন্য ক্ষতিকর হতে পারে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দলীয় নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করবেন এবং স্থগিতাদেশ প্রত্যাহার করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

1

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

2

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

3

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

4

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

5

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

6

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর মা

7

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

8

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

9

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

10

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

12

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

13

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

14

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

15

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

16

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

17

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

18

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

19

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

20