জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জের মধ্যেও আস্থার প্রতীক কেরানীগঞ্জের ইউএনও রিনাত ফৌজিয়া

মো. নাজিউল্লাহ ভূইয়া।।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে  বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে ইউএনও রিনাত ফৌজিয়ার নেতৃত্বে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।  এদের মধ্যে নদীর তীর দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ,মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ,নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খেয়াঘাট ও হাটবাজার থেকে রেকর্ড রাজস্ব আদায় শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন প্রদান, ই-টেন্ডারের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য। 
উক্ত বর্ষপূর্তি  অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও রিনাত ফৌজিয়া।তিনি নিজ বক্তব্যে  বলেন,
“কেরানীগঞ্জ দেশের অন্যতম বৃহৎ উপজেলা। এখানে কাজ করা যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জও বটে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে—এটি সহজেই পৌরসভা হওয়ার যোগ্য এলাকা। গত এক বছরে রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নদীর তীর ও সরকারি জমি উদ্ধার, মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল পণ্য উৎপাদন বন্ধ করতে সক্ষম হয়েছি। এসব সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। আগামী দিনগুলোতেও আমি  আপনাদের এ সমর্থন চাই।”
উক্ত   অনুষ্ঠানে আরও  বক্তব্য দেন—কেরানীগঞ্জ মডেল  নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি)   জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ মস্তান, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,কেরানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. ইমরুল কায়েস,  এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমরান হোসেন, উপজেলা সমন্বয়কারী জাবেদ হোসেন এবং পীয়ারলেস ইয়ুথ ক্লাবের সভাপতি সায়মন চৌধুরী। বক্তারা ৫ আগস্ট পরবর্তী   পরিবর্তিত পরিস্থিতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সাফল্যের জন্য ইউএনওর ভূয়সী প্রশংসা করেন।বক্তারা বলেন," এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে রিনাত ফৌজিয়া অল্প সময়েই কেরানীগঞ্জবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও সাহসী নেতৃত্বে কেরানীগঞ্জে প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।"
অনুষ্ঠানের শেষে ইউএনওর দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

1

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

2

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

3

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

4

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

5

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

6

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

7

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

8

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

9

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

10

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

11

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

12

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

13

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

14

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

15

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

16

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

17

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

18

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

19

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

20