সোহেল মাহমুদ
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চাকরি না করেই বেতন নিচ্ছে

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে কর্মরত ফারুক শেখের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিতভাবে বেতন গ্রহণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ফারুক শেখ, পিতা হেলা শেখ, ২০২২ সালের আগস্ট মাসে চিনাডুলী ফাজিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পান। তবে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি মাদ্রাসায় কর্মরত না থেকে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। অথচ তাঁর নামে মাদ্রাসায় কর্মরত থাকার রেকর্ড এবং স্বাক্ষর নিয়মিতভাবে রাখা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফারুকের অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে তার পিতা হেলা শেখ প্রতিনিয়ত মাদ্রাসায় স্বাক্ষর করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিলুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় এই অনিয়ম চলে আসছিল।
বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইমরান হোসেন এ অনিয়মের প্রতিবাদ জানালে হেলা শেখ ও ইব্রাহিম খলিলুরের পক্ষ থেকে তাকে হুমকি ও চাপ প্রয়োগ করা হয় বলে জানা যায়।
এ নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।
স্থানীয় সচেতন মহলের অভিমত, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে প্রশাসনের উচিত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

1

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

2

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

3

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

4

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

5

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

6

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

7

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

8

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

9

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

10

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

11

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

12

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

13

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

14

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

15

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

17

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

18

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

19

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

20