জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

 মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ  জেলায় পালিত হলো 'বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ' দিবস। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদযাপনের আয়োজক সংগঠন চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও ফাউন্ডেশনের সহযোগী ৩টি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা, আহম্মদ নগর কমপ্লেক্স
 (আনক) ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কাঁঠাল বাগিচা গাবতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি
 শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারি কলেজের 
অধ্যক্ষ প্রফেসর ড.  সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপ-পরিচালক সাহিদা আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 
চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরএসডিএফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীকে 
উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে ২ ডিসেম্বর 
প্রতিষ্ঠার পর  দুই দশকেরও অধিক সময় ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্হাসমূহকে বিশেষ ও সাধারন অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

1

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

2

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

3

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

4

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

5

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

6

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

7

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

8

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

9

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

10

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

11

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

12

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

13

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

14

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

15

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

16

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

17

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

18

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

20