জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আটক

মোঃ গোলাম জাকারিয়া


চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ভারত থেকে পাচার করে আনা ১০টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়েছে। 

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়। 

রাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ টহলদল ৫টি সীমান্তে আলাদা ৫টি অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে গরু-মহিষগুলো জব্দ করে। 

জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

1

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

2

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

3

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

4

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

5

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

6

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

7

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

8

বাউফলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দো

9

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

10

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

11

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

13

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

14

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

15

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

16

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

17

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

18

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

19

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

20